News Flash

  • Home
  • দেশ
  • প্রস্তুতি প্রায় শেষ, ১৪ নভেম্বর দিলীপ সিং জুদেওর মূর্তি উন্মোচন করবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত
Image

প্রস্তুতি প্রায় শেষ, ১৪ নভেম্বর দিলীপ সিং জুদেওর মূর্তি উন্মোচন করবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

রায়পুর, ৯ নভেম্বর (হি.স.): প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, আগামী ১৪ নভেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত ছত্তিশগড়ের যশপুরে প্রয়াত দিলীপ সিং জুদেওর মূর্তি উন্মোচন করবেন৷ ডক্টর ভাগবতের আগমনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এক লক্ষ অতিথির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রয়াত দিলীপ সিং জুদেওর বিজেপির প্রভাবশালী নেতা ছিলেন এবং তাঁকে যশপুর এলাকায় ঘর ওয়াপসি অনুষ্ঠানের জনক বলে মনে করা হয়।

গুজরাটের নর্মদা জেলার কেভাড়িয়ায় অবস্থিত ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা বিখ্যাত ভাস্কর রাম সুতার, দিলীপ সিং জুদেওর মূর্তি তৈরি করেছেন। সঙ্ঘের স্থানীয় আধিকারিকদের মতে, ১৩ নভেম্বর সন্ধ্যায় জশপুরে আসবেন সরসঙ্ঘচালক মোহন ভগবৎ। এই উপলক্ষে তিনি যশপুরে অনেক কর্মসূচিতে অংশ নেবেন। ১৩ নভেম্বর যশপুরে পৌঁছানোর পরের দিন, ১৪ নভেম্বর দুপুরে বীরসামুন্ডা চকে ভগবান বিরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এখান থেকে একটি শোভাযাত্রা বের করা হবে, সেই শোভাযাত্রায় শহরের বাসিন্দাদের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের লোকজনও অংশ নেবেন।

শোভাযাত্রাটি বীরসামুন্ডা চক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঞ্জিতা স্টেডিয়ামের কাছে অনুষ্ঠানস্থলে পৌঁছাবে। ডক্টর ভাগবত দুপুর দু’টো নাগাদ রঞ্জিতা স্টেডিয়াম প্রাঙ্গনে দিলীপ সিং জুদেওর বিরাট মূর্তি উন্মোচন করবেন। এরপরে, মোহন ভাগবত বনবাসী কল্যাণ আশ্রম আয়োজিত আদিবাসী গর্ব দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন। অনুষ্ঠানটি দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে অনুষ্ঠিত হবে।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top