News Flash

  • Home
  • বিদেশ
  • সহকর্মীকে আপত্তিকর বার্তা ! বিতর্কের মুখে ঋষির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন গ্যাভিন উইলিয়ামসন
Image

সহকর্মীকে আপত্তিকর বার্তা ! বিতর্কের মুখে ঋষির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন গ্যাভিন উইলিয়ামসন

লণ্ডন, ৯ নভেম্বর (হি. স.) : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। সহকর্মীকে আপত্তিকর বার্তা পাঠিয়ে বিতর্কের মুখে পদত্যাগ মন্ত্রিসভা থেকে পদত্যাগ গ্যাভিন।

অভিযোগ উঠেছে, নিজের দল টোরি পার্টির এক এমপিকে আপত্তিকর বার্তা পাঠান তিনি। এছাড়া প্রতিরক্ষা সচিব হিসাবে একজন সিনিয়র সিভিল সার্ভেন্টকে গালমন্দ করেন। পদত্যাগপত্রে তিনি বলেছেন, সতিকার অর্থে ভারাক্রান্ত মন নিয়ে তিনি সরকারের মন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পেছন থেকে সব ধরনের সহায়তা করে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

পরে তিনি টুইটারে লেখেন, তিনি সরকারের কাছ থেকে চাকরিচ্যুতি বাবদ পাওনা অর্থ নেবেন না। এগুলো বিভিন্ন সরকারি সেবা কাজে ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে গ্যাভিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত সমর্থন ও আনুগত্য প্রকাশের জন্য তিনি গ্যাভিনকে ধন্যবাদ জানিয়েছেন। তৃতীয়বারের মত গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটিশ সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হল।

২০১৯ সালে যুক্তরাজ্যের ফাইভ–জি নেটওয়ার্কে হুয়াওয়ের সম্ভাব্য সম্পৃক্ততার বিস্তারিত তথ্য ফাঁস হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন তিনি। এরপর ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ দেন। কিন্তু ২০২১ সালে এ লেভেল পরীক্ষার ফল নিয়ে উত্তেজনার জেরে তিনি চাকরিচ্যুত হন।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top