News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়গ্রামে জল নোট সহ ধৃতের চার দিনের পুলিশি হেপাজত
Image

ঝাড়গ্রামে জল নোট সহ ধৃতের চার দিনের পুলিশি হেপাজত

ঝাড়গ্রাম, ৯ নভেম্বর ( হি. স.) : আবারও বত্রিশ হাজার টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঝাড়্গ্রাম থানার জিতুশোল এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম বাবাই বিশ্বাস ওরফে পাখি । বাড়ি ঝাড়্গ্রাম শহরে। ধৃত ব্যক্তির কাছ থেকে বত্রিশ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছেন পুলিশ। বুধবার ধৃত ব্যক্তিকে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জিতুশোল এলাকায় বেশ কিছু সময় ধরে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ বেশ কিছু সময় ধরে তাঁকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ ভাজন হিসেবে জিজ্ঞেসাবাদ শুরু করলে তার কথায় অসঙ্গতি পাওয়ার পর পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন। সেখানে তার কাছ থেকে ১৬ টি ২ হাজার টাকার জাল নোট অর্থাৎ মোট ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে ঝাড়্গ্রাম আদালতে তোলেন।
উল্লেখ্য গত রবিবার বিনপুর বাজার এলাকা থেকে প্রায় ৩৫ হাজার টাকার জাল নোট সহ রঞ্জিত মহাপাত্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার আগে গত ৮ অক্টোবর লালগড় থানার ধানঘোরী এলাকা থেকে আকাশ দাস নামে এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু জাল নোট উদ্ধার করাে। এদিকে একের পর এক জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়্গ্রাম জেলা জুড়ে। পুলিশ এই ধৃত ব্যক্তিদের নিজেদের হেপাজতে নিয়ে জাল নোট চক্র কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। এবিষয়ে ঝাড়্গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ” জাল নোট সহ এক ব্যক্তিকে ঝাড়্গ্রামের জিতুশোল এলাকা থেকে গ্রেফতার করেছেন পুলিশ। ধৃত ব্যক্তি কোথা থেকে জাল নোট পেয়েছেন তা নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ। “

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top