News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে কয়লা ব্যবসায়ীদের বিরুদ্ধে আয়কর দফতরের অভিযান
Image

ছত্তিশগড়ে কয়লা ব্যবসায়ীদের বিরুদ্ধে আয়কর দফতরের অভিযান

রায়পুর, ৯ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের রায়গড়, কোরবা এবং রায়পুরে কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে বুধবার সকালে অভিযান চালাল আয়কর বিভাগ। জানা গিয়েছে, একদিন আগেই আয়কর বিভাগের ৫০ আধিকারিক-কর্মচারীর একটি দল রায়পুরে পৌঁছেছিল।

রায়গড়ে এনআর গ্রুপের ডিরেক্টর সঞ্জয় আগরওয়ালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। তার প্ল্যান্ট, রায়গড়ের বাসভবন এবং রায়পুরের লা ভিস্তায় তার বাংলো তদন্ত করা হচ্ছে। শিল্পপতি সঞ্জয় আগরওয়াল ছাড়াও কয়লা পরিবহনকারী রাকেশ শর্মার বাড়িতেও অভিযান চালানো হয়েছে। আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে দুই ডজনেরও বেশি নিরাপত্তা বাহিনীর জওয়ানও সঙ্গে ছিলেন। রায়পুরের ল ভিস্তা সোসাইটিতে রাম গোপাল আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। রায়গড় শহরের গজানন্দ নগরে কয়লা ব্যবসায়ী রাকেশ শর্মার বাড়িতেও আয়কর দফতরের তৎপরতা চলছে।
এদিন সকালে এনআর ইস্পাতের সঞ্জয় আগরওয়ালের বাসভবন ও কারখানায় কয়েক ডজন অফিসার পৌঁছন। সেই সঙ্গে সত্তিগুড়ি চকে তাঁর সঙ্গে কর্মরত এক কর্মচারীর বাড়িতেও অভিযান চালানো হয়েছে। অফিসারদের একটি দল গজানন্দ পুরমে অবস্থিত কয়লা ব্যবসায়ী রাকেশ শর্মার বাড়িতেও পৌঁছায়।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top