News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যপাল আর এন রবিকে অবিলম্বে বরখাস্ত করা হোক, সংঘাত বাড়িয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি ডিএমকে-র
Image

রাজ্যপাল আর এন রবিকে অবিলম্বে বরখাস্ত করা হোক, সংঘাত বাড়িয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি ডিএমকে-র

চেন্নাই, ৯ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে এখনই বরখাস্ত করার আবেদন জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্মারকলিপি জমা দিল রাজ্যের শাসকদল ডিএমকে। রাজ্যপালকে সার্বিক শান্তির পক্ষে সবচেয়ে বড় বিপদ বলেও অভিহিত করেছে এম কে স্ট্যালিনের দল। স্মারকলিপিতে ডিএমকে-র অভিযোগ, জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে মানুষের সেবা করতে বাধা দিচ্ছেন রাজ্যপাল রবি। সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার মতো গুরুতর অভিযোগও করেছে ডিএমকে।

রাষ্ট্রপতির কাছে ডিএমকে-র দরবার, সংবিধানকে রক্ষা করার শপথ নিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল ধারাবাহিক ভাবে উল্টো কাজ করে চলেছেন। বিধানসভা যে বিলগুলি পাস করাচ্ছে, তা-ও আটকে থাকছে শুধুমাত্র রাজ্যপালের কারণে। ডিএমকে স্মারকলিপিতে আরও দাবি করেছে, রাজ্যপাল রবির বক্তব্য কখনও কখনও দেশদ্রোহিতার আওতায় পড়ে যাচ্ছে। তাঁকে এই সাংবিধানিক পদের অযোগ্য বলেও মনে করে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের দল। তাই তাঁর দ্রুত অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।পড়ে গেল।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top