News Flash

  • Home
  • দিনের খবর
  • হাসিমারায় স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

হাসিমারায় স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

হাসিমারা, ৮ নভেম্বর (হি. স.) : আলিপুরদুয়ারের হাসিমারা রেল স্টেশন সংলগ্ন সার্ক রোডে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। মৃতের নাম বিন্দু জয়সওয়াল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ হাসিমারা বাজার এলাকার বাসিন্দা বাবলু জয়সওয়াল রাস্তার পাশে প্রথমে স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করে। বিন্দুদেবী বাঁচার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু তাঁর পেটে ও গলায় এলোপাতাড়ি ছুরির কোপ বসায় বাবলু। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এরপর বাবলু নিজেই হাসিমারা ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালচিনির সার্কেল ইনস্পেকটর পার্থসারথি চন্দ, হাসিমারা ফাঁড়ির ওসি সুব্রত সরকার সহ পুলিশকর্মীরা। জেরায় ধৃত বাবলু পুলিশকে জানিয়েছে, স্ত্রী তাকে পরকীয়ায় লিপ্ত বলে সন্দেহ করতেন। এই নিয়ে এদিন সকালে হাসিমারা স্টেশন চত্বরে দুজনের বচসা হয়। এরপর স্ত্রীকে খুন করে সে। ধৃতকে বুধবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জয়গাঁ থানার ওসি প্রবীর দত্ত।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top