News Flash

  • Home
  • বিদেশ
  • সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বাংলাদেশের কুয়াকাটায় শেষ হল রাস উৎসব
Image

সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বাংলাদেশের কুয়াকাটায় শেষ হল রাস উৎসব

ঢাকা, ৮ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কুয়াকাটায় রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে সাগরে পুণ্যস্নান সারেন। এই পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হল কুয়াকাটার রাস উৎসব । এবারের রাস উৎসবে প্রায় অর্ধ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন কুয়াকাটায়।

সূর্যের আলো ফোটার আগেই কুয়াকাটার সৈকতে হাজির হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন। এ সময় পুণ্যার্থীরা মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গাদেবীকে। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় শেষ হয় তিন দিনব্যাপী রাস উৎসব। এবারের রাস উৎসবে প্রায় অর্ধ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন কুয়াকাটায়।
গত রবিবার কুয়াকাটায় রাস উৎসব শুরু হয়। রাস উৎসবকে ঘিরে গতকাল সোমবার বিকেলের মধ্যে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে। এ ছাড়া রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পুণ্যার্থী ও পর্যটকদের জন্য।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top