News Flash

  • Home
  • দেশ
  • নদিয়া সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

নদিয়া সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নদিয়া, ৮ নভেম্বর (হি. স.) ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের নদিয়া সফরে মঙ্গলবার দুপুরে নদিয়া পৌঁছন। সূত্রের খবর, তিনি মঙ্গল ও বুধবার কৃষ্ণনগরে থাকবেন। মুখ্যমন্ত্রীর এই নদিয়া সফরের পিছনে রাজনৈতিক সমীকরণ খুঁজছেন বিরোধীরা।

বৃহস্পতিবার যাওয়ার কথা রানাঘাটের হবিবপুরে ছাতিমতলার মাঠে। সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা। বুধবার কৃষ্ণনগর কলেজ মাঠে কর্মিসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার হেলিকপ্টারে কৃষ্ণনগরে নামবেন তিনি। সেখান থেকে সার্কিট হাউজে যাবেন। রাতে সেখানেই থাকার কথা তাঁর। এমনও সূত্র মারফত জানা যাচ্ছে, নদিয়ায় রাস উৎসবে যেতে পারেন তিনি।

বাম ও বিজেপির দাবি, ভোটের আগে শাসকদলের নড়বড়ে মাটি শক্ত করতেই নদিয়া সফরে মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত লোকসভা ভোট ও বিধানসভা ভোটে এ জেলায় গেরুয়া শিবিরের দাপট লক্ষ্য করা গিয়েছে। ভোট ব্যাঙ্ক নিজেদের দিকে জোরদার করেছে তারা। এই মুহূর্তে কল্যাণী, রানাঘাট দক্ষিণ, হরিণঘাটা, রানাঘাট উত্তর পশ্চিমে বিজেপিরই বিধায়ক রয়েছেন। কৃষ্ণনগর উত্তরের বিধায়কও জিতেছিলেন বিজেপির টিকিটে। যদিও এ কেন্দ্রের বিধায়ক মুকুল রায় পরে তৃণমূলে যোগ দেন। অন্যদিকে এ জেলার দু’টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিজেপির। রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার।তৃণমূলও কামড় দিতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই নদিয়ার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা খতিয়ে দেখে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আরও তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top