News Flash

  • Home
  • প্রধান খবর
  • জি-টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম ও ওয়েবসাইট উন্মোচিত, প্রধানমন্ত্রী বললেন ঐতিহাসিক মুহূর্ত
Image

জি-টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম ও ওয়েবসাইট উন্মোচিত, প্রধানমন্ত্রী বললেন ঐতিহাসিক মুহূর্ত

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের সভাপতিত্বে জি-টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম এবং ওয়েবসাইটের প্রকাশ করেছেন। এই লোগো থিম ও ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং অগ্রাধিকারকে পৌঁছে দেবে। মঙ্গলবার বিকেলে -টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম এবং ওয়েবসাইটের প্রকাশ করার পর প্রধানমন্ত্রী বলেছেন, ১ ডিসেম্বর থেকে জি-টোয়েন্টির পৌরহিত্য করবে ভারত। ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেজন্য আজ এই সম্মেলনের ওয়েবসাইট, থিম ও লোগো লঞ্চ করা হয়েছে। ভারতের জি-টোয়েন্টি প্রেসিডেন্সির ঐতিহাসিক অনুষ্ঠানে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই। ”বসুধৈব কুটুম্বকম” বিশ্বের প্রতি ভারতের করুণার স্বাক্ষর। লোটাস বিশ্বকে একত্রিত করার জন্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বাসকে চিত্রিত করেছে।

প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর আমরা উন্নয়নের উচ্চতায় যাত্রা শুরু করেছি, এতে বিগত ৭৫ বছরে সমস্ত সরকারের প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে, প্রতিটি সরকার এবং নাগরিক ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। মোদী বলেছেন, বর্তমানে নিরাময়ের পরিবর্তে আরোগ্য খুঁজছে বিশ্ব। আমাদের আয়ুর্বেদ, আমাদের যোগব্যায়াম, যা নিয়ে বিশ্বে নতুন উদ্যম ও বিশ্বাস রয়েছে।আমরা এর সম্প্রসারণের জন্য একটি বৈশ্বিক ব্যবস্থা তৈরি করতে পারি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারত একদিকে উন্নত দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। একইসঙ্গে উন্নয়নশীল দেশগুলির দৃষ্টিভঙ্গি ভাল করে বোঝে। আমাদের চেষ্টা থাকবে পৃথিবীতে কোনও প্রথম বিশ্ব অথবা তৃতীয় বিশ্ব যেন না থাকে, একটি মাত্র বিশ্ব থাকে।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top