News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের ৬০ বছরের তুলনায় বিজেপির ৫ বছরের শাসনের গুরুত্ব অনেক বেশি : অনুরাগ ঠাকুর
Image

কংগ্রেসের ৬০ বছরের তুলনায় বিজেপির ৫ বছরের শাসনের গুরুত্ব অনেক বেশি : অনুরাগ ঠাকুর

বিলাসপুর, ৮ নভেম্বর (হি.স.): কংগ্রেসের ৬০ বছরের শাসনের তুলনায় বিজেপির ৫ বছরের শাসনের গুরুত্ব অনেকগুণ বেশি। হিমাচল প্রদেশের নির্বাচনী জনসভায় বললেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার হিমাচল প্রদেশের বিলাসপুরের একটি জনসভায় অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমাদের ৫ বছরের শাসনের সঙ্গে কংগ্রেসের ৬০ বছরের শাসনের তুলনা করুন, আপনারা দেখতে পাবেন আমাদের ৫ বছরের শাসনের গুরুত্ব অনেক বেশি। তাঁরা শুধুমাত্র উন্নয়ন স্তব্ধ করেছে, অথচ আমরা রাজ্যে উন্নয়ন এনেছি।”

বিলাসপুরের জনসভায় অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, হিমাচল প্রদেশে বিজেপি পুনরায় ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা হবে। এছাড়াও স্কুলগামী ছাত্রদের জন্য সাইকেল এবং কলেজগামী ছাত্রদের জন্য স্কুটি, বিয়ের সময় দরিদ্র মহিলাদের জন্য ৫১ হাজার টাকা, দরিদ্র মহিলাদের জন্য বছরে ৩টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top