নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ মঙ্গলবার সাতসকালে চন্ডিপুর আরডি ব্লকের অধীন সমরুর পার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ফনী শুক্ল বৈদ্যর পুকুরের জল থেকে উদ্ধার এক ব্যক্তির ভাসমান মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম পরিমল দেবনাথ৷ বয়স ৬২ বছর৷ বাড়ি সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের রাঙ্গীছড়া ৫ ওয়ার্ড এলাকায়৷ জানা যায় মৃত পরিমল দেবনাথ বিজেপি চন্ডিপুর মন্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন৷ ওনার ছেলে মেয়ে নেই৷ স্ত্রী প্রয়াত হয়েছে অনেক আগে৷ দীর্ঘদিন তিনি মানসিক রোগে ভুগছিলেন৷ জানা যায় দীর্ঘ ১৮ মাস ধরে তিনি ভায়রা কিরণ দেবনাথের রাঙ্গিছড়াস্থিত বাড়িতে থাকতেন৷ সোমবার রাতের খাবার খাওয়ার পর তিনি ভায়রা কিরণ দেবনাথের বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান৷ অনেক খোঁজাখুঁজির পরও পরিমল দেবনাথের কোন হদিশ পায়নি কিরন দেবনাথের পরিবারের লোকজন৷ এইদিকে মঙ্গলবার সকালে সমরুরপার ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ফনী শুক্ল বৈদ্যের পুকুরের জলে পরিমল দেবনাথের ভাসমান মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা৷ সাথে সাথে খবর দেওয়া হয় কৈলাশহর থানার পুলিসকে৷ পুলিশ পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ময়নাতদন্ত শেষে পরিমল দেবনাথের মৃতদেহ ওনার নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে৷ তবে পরিমল দেবনাথের মৃত্যু কি ভাবে হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে৷

চন্ডিপুরে পুকুরের জলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
Tags:
Releated Posts
তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…
কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…
আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি
আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…
উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…


















