News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিক্ষা ও চাকরিতে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ থাকবে : সুপ্রিম কোর্ট
Image

শিক্ষা ও চাকরিতে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ থাকবে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): অর্থনৈতিক ভাবে দুর্বল (ইডব্লিউএস) শ্রেণির জন্য শিক্ষা এবং সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার ৩:২ রায়ে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণের নিয়ম বহাল রেখেছে শীর্ষ আদালত। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি দীনেশ মাহেশ্বরী বলেছেন, আর্থিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণ সংবিধান বিরোধী নয়। সোমবার সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি সংরক্ষণের পক্ষে অভিমত দিয়েছেন এই আইনটিকে বহাল রেখেছেন। অন্যদিকে, বিচারপতি এস রবীন্দ্র ভাটের সঙ্গে একমত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং ভিন্নমতের রায় দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ বেঞ্চের বিচারকরা হলে-বিচারপতি দীনেশ মাহেশ্বরী, বেলা ত্রিবেদী এবং জেবি পারদিওয়ালা।

পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চ ৩:২ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংবিধানের ১০৩ তম সংশোধনী আইনের বৈধতা বহাল রেখেছে, যা শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে ১০ শতাংশ অর্থনৈতিক ভাবে দুর্বল (ইডব্লিউএস) শ্রেণির সংরক্ষণ প্রদান করে। গত ১৩ সেপ্টেম্বর আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। সোমবার রায়দানের সময় বিচারপতি মাহেশ্বরী মন্তব্য করেন, সংরক্ষণ হল ইতিবাচক পদক্ষেপের একটি হাতিয়ার। যা সমাজে সমতা আনার লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ সংরক্ষণের মাধ্যমে কোনও অনগ্রসর বা পিছিয়ে পড়া জাতিকে সমাজের মূলস্তরে আনার উপায় বলে মন্তব্য করেন বিচারপতি মাহেশ্বরী। তিনি বলেন, ‘আর্থিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণের বিষয়টি ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করে না। আর্থিক দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণের ফলে সমানাধিকারের বিধি বা সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় লঙ্ঘিত হয় না। সেইসঙ্গে ৫০ শতাংশ (সংরক্ষণের সর্বোচ্চসীমা) পেরিয়ে গেলেও সংবিধানের মূল কাঠামো লঙ্ঘিত হত না। কারণ শুধুমাত্র ১৬ (৪)এবং (৫) ধারার জন্য সর্বোচ্চসীমা ধার্য করা হয়েছে।’

বিষয়টি আরও কিছুটা ব্যাখ্যা করে বিচারপতি মাহেশ্বরী বলেন, ‘অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে হওয়ায় আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণের বিষয়টি সংবিধানের মূল ভিত্তিকে লঙ্ঘন করে না।’ একইসুরে বিচারপতি বেলা এম ত্রিবেদী বলেন, ‘জেনারেল ক্যাটেগরির সঙ্গে তাঁদের সমানভাবে বিচার করা যাবে না। এই ধরণের শ্রেণিবিভাগের ফলের সমানাধিকারের নিয়ম লঙ্ঘিত হয় না।’ উল্লেখ্য, সংবিধানের ১০৩ তম সংশোধনীকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। যে সংশোধনীর আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল। অন্তর্ভুক্ত হয়েছিল সংবিধানের ১৫ (৬) এবং সংবিধানের ১৬ (৬) ধারায়। তার ফলে যে প্রার্থীদের পরিবারের বার্ষিক আয় আট লাখের কম, চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে তাঁদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ছিল।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top