News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের কুয়াকাটায় শুরু রাস উৎসব
Image

বাংলাদেশের কুয়াকাটায় শুরু রাস উৎসব

ঢাকা, ৭ নভেম্বর (হি. স.): বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের রাস উৎসব। রাস উৎসবের রাতে প্রতিবছরের মত কুয়াকাটায় রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।
জানা যায়, সমুদ্র সৈকতের তীরে মন্দিরের আঙ্গিনায় উৎসবের দিনগুলোতে হাজারো পুণ্যার্থী অবস্থান করেন। তাদের থাকা এবং খাবার ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করে থাকে। গত দুই বছর করোনা মহামারীর কারণে জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব আমেজ থমকে যাওয়ায় এবারের পূজা ও রাস মেলায় লক্ষাধিক লোক সমাগম হবে বলে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।
কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার জানান, সোমবার রাতে কুয়াকাটার রাস মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে লাখো পুণ্যার্থীর সমুদ্রস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হবে পুণ্যস্নান।
তিনি আরও জানান, সমুদ্রসৈকত কুয়াকাটায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে এই রাস উৎসব। পূর্ণিমা তিথি অনুযায়ী, সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে মূল রাস উৎসব।
কুয়াকাটা রাধা-কৃষ্ণ মন্দিরের পুরোহিত অনন্ত মুখার্জী বলেন, রাস পূজার উপকরণ সামগ্রী ও বাদ্যযন্ত্র সহকারে কুলবধূদের কুঞ্জ পরিভ্রমণ, শ্রী শ্রী গোপাল ও যোহমায়ার মূর্তি নিয়ে শহর প্রদক্ষিণ ও জগন্নাথ মন্দিরে গমন, প্রতিদিনের ভোগরাগ ও পূজার্চনা, ভক্তবৃন্দের আগমন, কুঞ্জ প্রদক্ষিণ, যুগল দর্শন, সন্ধ্যারতি কীর্তন ও মহোৎসবের সব প্রাক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৌদ্ধ জানান, রাস উৎসবে পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটার গুরুত্বপূর্ণ স্থানসহ উৎসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপ করা হয়েছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top