News Flash

  • Home
  • বিদেশ
  • বুর্জ খালিফার কাছে ৩৫ তলা বহুতলে আগুন, হতাহতের খবর নেই
Image

বুর্জ খালিফার কাছে ৩৫ তলা বহুতলে আগুন, হতাহতের খবর নেই

দুবাই, ৭ নভেম্বর (হি. স.): দুবাইয়ে ভয়াবহ অগ্নিকান্ড । স্থানীয় সমায় সোমবার ভোরে বুর্জ খলিফার কাছের এক ৩৫ তলা বিল্ডিংয়ে আগুন লেগে যায় বলে খবর। দ্রুত সেই আগুন গ্রাস করে নেয় বিল্ডিংয়ের একাংশ। প্রাণহানির কোনও খবর না থাকলেও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না।

জানা যায়, বহুতল থেকে বের হওয়া কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। বহুতলের চারপাশের আবাসনেও আতঙ্ক ছড়িয়ে পড়্রে। দ্রুত দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজে ঝাঁপায়। তবে এখনও স্থানীয় প্রশাসনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি বলেই খবর।

উল্লেখ্য, ২০১৫ সালেও দুবাইয়ের এক জনপ্রিয় হোটেলে আগুন লাগে। গগনচুম্বি সেই হোটেলের আগুন নেভাতে কালঘাম ছুটেছিল দমকল কর্মীদের। বারবার আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বহুতলগুলির নিরাপত্তা ব্যবস্থা।-

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top