News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যভিত্তিক সাঁতার আসর সম্পন্ন, জাহির, প্রশান্ত, নয়নের নয়া রেকর্ড
Image

রাজ্যভিত্তিক সাঁতার আসর সম্পন্ন, জাহির, প্রশান্ত, নয়নের নয়া রেকর্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। বেশ জমজমাট ভাবেই শেষ হয়েছে রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতার আসর। উদয়পুরে বিমল সিনহা স্মৃতি সুইমিং পুলে ৩০ তম রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ঘিরে প্রচুর সংখ্যক সাঁতারু অংশ নিয়েছিল। এবারের রাজ্য সাঁতার আসরে বেশ কয়েকটি নতুন রেকর্ডও হয়েছে। বিশেষ করে বালক বিভাগে ৫০ মিটার ফ্রি স্টাইলে দক্ষিণ ত্রিপুরা জেলার নয়ন দে ২৬.৮৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করেছে। সে ভেঙেছে সাঁইয়ের বিশ্ব নারায়ণের গড়া ২৬.৯৬ সেকেন্ডের রেকর্ড। নয়ন আবার ২০০ মিটার ফ্রি স্টাইলেও নয়া রেকর্ড গড়েছে ২ মিনিট ১২.২৫ সেকেন্ড সময় নিয়ে। নয়ন এক্ষেত্রে রেকর্ড ভেঙেছে সাঁই-এর সাদ্দাম হোসেন পোদ্দার এর গড়া ২ মিনিট ১৫.০৬ সেকেন্ড সময়ের। এছাড়া, পুরুষ বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে খোয়াইয়ের জাহির হোসেন ২৫. ৮৭ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করেছেন। জাহির ভেঙেছে জাকির খানের ২৭.০০ সেকেন্ড সময়ের গড়া পূর্বতন রেকর্ড। পুরুষ বিভাগে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে গোমতী জেলার প্রশান্ত পোদ্দার ১ মিনিট ১২.১৪ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। তিনি ভেঙেছেন বাহার মিয়া চৌধুরীর ১ মিনিট ১২.৩২ সেকেন্ডের গড়া পূর্বতন রেকর্ড। এছাড়া, প্রতিযোগিতার আসরে বালক বিভাগে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রিয়াজ ত্রিপুরা, অর্ঘ্যদীপ দেব ও অনীক কর্মকার যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। ৫০ মিটার ফ্রিস্টাইলে মহিলা বিভাগে তিলোত্তমা জমাতিয়া, খুম্বার জমাতিয়া, শুভ্রা শীল; পুরুষ বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে জাহির হোসেন, নাকবর হোসেন পোদ্দার, স্বপন দাস; বালিকা বিভাগে ১০০ মিটার ফ্রিস্টাইলে সুপ্রিয়া নম দাস, পূর্ণিমা দাস, আদ্রিতা দত্ত; ২০০ মিটার ফ্রি স্টাইলে বালক বিভাগে রাকিব হোসেন বাবু, রাজু দাস, আরিফ রহমান; ১০০ মিটার ফ্রি স্টাইলে বালিকা বিভাগে রিয়া দেবনাথ, শাকিরা আক্তার, নিষ্ঠা চক্রবর্তী; ৫০ মিটার ফ্রিস্টাইলে বালক বিভাগে নয়ন দে, স্যানমন ত্রিপুরা, অনিকেত বৈদ্য; ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বালক বিভাগে বয়ার জমাতিয়া, বিরহাজ হোসেন, মেঘরাজ দত্ত; ৫০ মিটার ব্রেস্ট ট্রোকে বালিকা বিভাগে রাখি নোয়াতিয়া, শ্রুতি রায়, ঋত্বিকা নম:, ৫০ মিটার বালক বিভাগে প্রকাশ সিং, অপূর্ব দাস ও দেবাশীষ মোদক প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, শনিবারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই আসরে সারা রাজ্যের বিভিন্ন জেলা ও ইউনিট থেকে ১৪১ জন সাঁতারু অংশ নিয়েছিল।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top