News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণতন্ত্রের প্রতি আস্থাশীল একজন ব্যক্তিত্ব ছিলেন শ্যামশরণ নেগি, শোকপ্রকাশ নির্বাচন কমিশনের
Image

গণতন্ত্রের প্রতি আস্থাশীল একজন ব্যক্তিত্ব ছিলেন শ্যামশরণ নেগি, শোকপ্রকাশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন নির্বাচন কমিশন। শনিবার স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগির প্রয়াণের দুঃসংবাদ শোনার পর টুইট করে নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু স্বাধীন ভারতের প্রথম ভোটারই নন, গণতন্ত্রের প্রতি আস্থাশীল একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। শ্যামশরণ নেগির মৃত্যুতে শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশের প্রতি তাঁর সেবার জন্য আমরা চির কৃতজ্ঞ থাকব।”

শনিবার সকালে হিমাচল প্রদেশের কালপায় নিজের জন্মস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি। মৃত্যুকালে স্বাধীন ভারতের প্রথম ভোটারের বয়স হয়েছিল ১০৬ বছর। কিন্নরের ডিসি জানিয়েছেন, পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় শ্যামশরণ নেগির শেষকৃত্য সম্পন্ন হবে। স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। শনিবার সকালে এক টুইট বার্তায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, স্বাধীন ভারতের প্রথম ভোটার এবং কিন্নর বংশোদ্ভূত শ্যামশরণ নেগিজির মৃত্যুর খবর শুনে দুঃখিত।

Releated Posts

মহারাষ্ট্রে এসআইআর খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি/মুম্বই, ১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বৈত মানদণ্ডের জায়গা নেই’: এসসিও সম্মেলনে মোদির কড়া বার্তা

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থায়ন, নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়—সন্ত্রাসবাদের পুরো ব্যবস্থাটিই ভেঙে ফেলার আহ্বান…

ByByNews Desk Sep 1, 2026

‘সব যুদ্ধের সমাধান হোক আলোচনার মাধ্যমে, যুদ্ধক্ষেত্রে নয়’: এসসিও সম্মেলনে মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সমস্ত সংঘাত ও যুদ্ধের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত, যুদ্ধক্ষেত্রে নয়—মঙ্গলবার ফের…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ কারও কৌশলগত সম্পদ হতে পারে না’: এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত সম্পদ’ হিসেবে ব্যবহার করা যাবে না বলে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top