News Flash

  • Home
  • দিনের খবর
  • ডেঙ্গু আক্রান্ত সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও কন্যা
Image

ডেঙ্গু আক্রান্ত সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও কন্যা

শ্রীরামপুর, ৫ নভেম্বর (হি. স.) : ডেঙ্গু সংক্রমণ ক্রমেই বাড়ছে। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন সাংসদের স্বামী ও সন্তান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

আরামবাগ সাংসদের স্বামী সাকির আলি রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। সঙ্গে রয়েছে তাদের দু বছরের সন্তান। তবে সাংসদ নিজে আক্রান্ত হননি। তিনি জানান, সদ্য হায়দরাবাদ থেকে ফিরেছেন তাঁরা। তাই কোথায় সংক্রমণ ঘটেছে, তা বুঝতে পারছেন না তিনি। সাংসদ জানান, তিনি নিজেও ডেঙ্গি পরীক্ষা করেছেন, তবে রিপোর্ট পজিটিভ হয়নি। পরে আবার পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, শনিবার সকালে মশারি টাঙিয়ে শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এই মুহূর্তে হুগলি জেলার ডেঙ্গি পরিস্থিতি কার্যত ভয়াবহ। শ্রীরামপুর উত্তরপাড়া এবং রিষড়া পুরসভা অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। প্রতিদিনই নতুন করে আক্রান্তের খবর সানমনে আসছে। তাই এদিন প্রতিবাদে নেমেছে বিজেপি। শ্রীরামপুর পুরসভার সামনে মশারি টাঙিয়ে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি সমর্থকরা। গত সপ্তাহে শ্রীরামপুরে দুজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। পুর প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ বিজেপির।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top