News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে দূর্ঘটনায় নিহত বাইক চালক, গুরুতর আহত জীপ চালক সহ দুজন
Image

শান্তিরবাজারে দূর্ঘটনায় নিহত বাইক চালক, গুরুতর আহত জীপ চালক সহ দুজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ নভেম্বর৷৷  শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং সুকল সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে টি  আর ০৭ ডি ৫৩৬৩ নাম্বারের বাইক ও টি আর ০১ এ ৩৩৩২ নাম্বারের কমান্ডার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারায় বাইক চালক৷
জানাযায় কমান্ডার গাড়ীটি মনপাথর সাপ্তাহিক বাজার থেকে জোলাইবাড়ীর উদ্দ্যেশ্যে আসছিলো৷ অপরদিকে বাইক  নিয়ে মনপাথর বাজারের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো চালক৷  এরই মধ্যে নারাইফাং সুকল সংলগ্ণ এলাকায়  জাতীয় সড়কে বাইক ও কমান্ডার গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে৷  এতে জোলাইবারির দেবদারু এলাকার বাসিন্দা বাইক চালক সুজিত দেবনাথ জাতীয় সড়কে ছিটকে পরে যায়৷  ঘটনাস্থলে প্রান হারায় বলে জানায় প্রত্যক্ষ দর্শীরা৷  অপরদিকে বাইকে থাকা দেবদারু এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথ ও কমান্ডার গাড়ির চালক কোয়াইফাং এলাকার বাসিন্দা নীলেশ ত্রিপুরা  গুরতর আহত হয়৷  দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত যুবককে শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে৷ জেলাহাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকে আগরতলা জিবি হাসপাতালে  স্থানান্তর করে দেন৷ গাড়ি ও বাইককে আটক করেছে  শান্তির বাজার থানার পুলিশ৷  জানা যায় জাতীয় সড়কে একটি গর্ত থাকার ফলে কমান্ডার গাড়ী উল্টোসাইডে চলে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে৷

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top