News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা সাব্বির আহমেদের ২১ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
Image

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা সাব্বির আহমেদের ২১ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.) : মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধানের অধীনে শ্রীনগর-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী নেতা সাব্বির আহমেদ শাহের ২১.৮০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি তদন্তে জানা গেছে, শাহ কাশ্মীর উপত্যকায় অশান্তি সৃষ্টি করতে পাথর নিক্ষেপ, মিছিল, বিক্ষোভ এবং অন্যান্য নাশকতামূলক কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া তদন্তে আরও জানা গেছে, সাব্বির আহমেদ শাহ সন্ত্রাসী সংগঠন হিজবুল-মুজাহিদিন এবং পাকিস্তানভিত্তিক অন্যান্য সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে হাওয়ালা ও অন্যান্য মাধ্যমে অর্থ পেতেন। এই অর্থ কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছিল।

পাকিস্তান বরাবরই কাশ্মীরে সন্ত্রাসে মদত জুগিয়ে এসেছে। কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ঘুরপথে টাকা পাঠিয়েছে বলে অভিযোগ। এরকমই পাকিস্তান থেকে অর্থ সাহায্য নিয়ে কাশ্মীরে অশান্তি সৃষ্টিতে অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে এবার আর্থিক তছরুপ মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।
কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষিত হওয়ার পর এখনও কাশ্মীরের সর্বত্র শান্তি ফেরেনি। তার মধ্যেই কাশ্মীরে বিভিন্ন অশান্তির ঘটনায় অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির আহমেদ শাহের ২১.৮০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top