News Flash

  • Home
  • দেশ
  • নেতানিয়াহুকে হিব্রু ভাষায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
Image

নেতানিয়াহুকে হিব্রু ভাষায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : বিপুল ভোটে জয়ী হয়ে ফের ইজরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু । ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে ফের একবার নেতানিয়াহুর নাম ঘোষণা পরই টুইটে শুভেচ্ছা জানান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ব্যতিক্রম করেননি। বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণার পরই ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিব্রু ভাষায় টুইট করে প্রধানমন্ত্রী বলেন, “মিলিতভাবে ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার আশায় রইলাম।”

প্রায় ৮৭.৬ শতাংশ ভোট পেয়ে ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ইজরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ৩১টি আসনে জয়ী হয়ে শাসক দলের জায়গা দখল করেছে লিকুদ পার্টি। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের দল ইয়েশ আতিদ মোট ২৪টি আসনে জয়ী হয়েছে। এছাড়া রিলিজিয়াস জায়নিজম পার্টি ১৪টি, ন্যাশনাল ইউনিটি পার্টি ১২টি, শাস দল ১১টি এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম দল ৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং তাদের অতি-ডানপন্থী শরিক দলগুলি মিলিতভাবে ১২০ সদস্যের ইসরায়েলি সংসদে মোট ৬৪টি আসন জিতেছে। ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ফের একবার বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার পরই টুইটে শুভেচ্ছা জানান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ব্যতিক্রম করেননি। তিনি হিব্রু ভাষায় টুইট করে লেখেন, “আমার বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুকে অনেক শুভেচ্ছা ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্য। ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে মিলিত উদ্যোগ নিয়ে আশাবাদী রইলাম।”-

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top