News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্যের দিকে অভিযোগের আঙুল তুলে লাভ নেই”, মমতাকে দিলীপের তোপ
Image

অন্যের দিকে অভিযোগের আঙুল তুলে লাভ নেই”, মমতাকে দিলীপের তোপ

কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : গুজরাটের সেতু বিপর্যয়ের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এক হাত নিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

গুজরাটের সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, “ওখানকার রাজ্য সরকার সঙ্গে সঙ্গে করে দিয়েছে তদন্ত কমিটি। ১৫ মিনিটের মধ্যে উদ্ধারকার্য শুরু হয়েছিল এবং প্রথম আহত ব্যক্তি ১৯ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছেছিল। সকালবেলা পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দুদিন পর প্রধানমন্ত্রী। আর এখানে মাল নদীতে যে বিপর্যয় হয়েছিল, তার নিজস্ব সরকারের লোকেরা দুর্ঘটনা ঘটিয়েছিল, তারপর মুখ্যমন্ত্রীর ৭ দিন লেগেছে সেখানে যেতে। তাই অন্যের দিকে অভিযোগের আঙুল তুলে লাভ নেই।” বৃহস্পতিবার নিউ টাউনের প্রভাতসফরের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি নাকি চক্রান্ত করছে গন্ডগোল করার জন্য। অথচ ওঁর পার্টির নেতাদের বাড়িতে অস্ত্রের ভান্ডার। সব জায়গায় ধরাও পড়ছে। আপনার বাড়িতে অস্ত্র ধরা পড়বে আর আমরা গন্ডগোল করব? পাগলের কথা বিশ্বাস করবে নাকি? এই ধরনের উল্টোপাল্টা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top