News Flash

Image

দুদিনের সফরসূচি নিয়ে মিজোরামের আইজলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আইজল, ৩ নভেম্বর (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে মিজোরামের রাজধানী আইজলে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ বৃহস্পতিবার বেলা ২.২০ মিনিটে নাগাল্যান্ডের সফর সমাপ্ত করে কোহিমা থেকে ভারতীয় বায়ুসেনার উড়ানে আইজল বিমানবন্দরে অবতরণ করলে সেখানে রাষ্ট্রপতিকে উষ্ণ স্বাগত জানান রাজ্যপাল ড. হরিবাবু কম্ভমপতি, মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা। এছাড়া রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কয়েকজন পরিষদীয় মন্ত্রী বিধায়ক এবং সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ। বিমানবন্দরেই তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

তাঁর সফরসূচি অনুযায়ী অন্যান্য কার্যসূচির অন্যতম, মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী। আগামীকাল ৪ নভেম্বর মিজোরাম বিধানসভায় বিশেষ অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এছাড়া কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কথা রয়েছে রাষ্ট্রপতির, জানা গেছে সরকারি সূত্রে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম পাহাড়ি রাজ্য মিজোরাম সফর দ্রৌপদী মুর্মুর। আগামীকাল শুক্রবার দুদিনের সফরে তিনি চলে যাবেন সিকিমের রাজধানী গ্যাংটকে। উত্তরপূর্বে পাঁচদিনের সফরসূচি নিয়ে গতকাল ২ নভেম্বর নাগাল্যান্ড গিয়েছিলেন। এর আগে গত ১৩ অক্টোবর ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে আগরতলা-খোংসাং জনশতাব্দী এক্সপ্রেস এবং আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভারম্ভ করেছিলেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top