News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাসিক: ফার্নিচার মলে আগুন, ২৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, কোটি টাকার আসবাব ধ্বংস
Image

নাসিক: ফার্নিচার মলে আগুন, ২৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, কোটি টাকার আসবাব ধ্বংস

নাসিক, ৩ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার ভোরে নাসিক জেলার ভাডনার দুমাল রোডের এমকে ফার্নিচার মল ও গোডাউনে আকস্মিক আগুন লেগে কোটি টাকার মাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় মল ও গোডাউনে ঘুমন্ত ২৫ জনকে উদ্ধার করার কারণে কেউ হতাহত হয়নি। দমকল কর্মীরা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন ও মল সংলগ্ন চার-পাঁচটি বাড়ি এবং কয়েকটি যানবাহনও এ ঘটনায় পুড়ে গিয়েছে। নাসিক থানা আগুন লাগার কারণ অনুসন্ধান শুরু করেছে।

পুলিশ জানায়, ঘটনার সময় ফার্নিচার মল ও গোডাউনে প্রায় ২০ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই মল ও গুদাম ছেড়ে চলে যায়। পাশাপাশি, মল সংলগ্ন বাড়িগুলি থেকে সমস্ত লোককে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে, তাই এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দেখতে দেখতে আগুন ভয়াবহ আকার ধারণ করে, যার কারণে দমকল বাহিনীর কর্মীদের তা নিয়ন্ত্রণে অনেক হিমশিম খেতে হয়। আগুনে এমকে ফার্নিচার মল ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে শপিং মলের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top