News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭২ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত; খোঁজ নেই একজনের, মাচ্ছু নদীতে চলছে তল্লাশি
Image

৭২ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত; খোঁজ নেই একজনের, মাচ্ছু নদীতে চলছে তল্লাশি

মোরবি, ৩ নভেম্বর (হি.স.): দীর্ঘ ৭২ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও খুঁজে পাওয়া যায়নি সেতু বিপর্যয়ের ঘটনায় নিখোঁজ একজনের। নিখোঁজ একজনের খোঁজে বৃহস্পতিবারও মাচ্ছু নদীতে চালানো হয়েছে তল্লাশি। গত রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীর ওপর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেই বিপর্যয়ের ঘটনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এখনও খুঁজে পাওয়া যায়নি একজনকে।

নিখোঁজ একজনের খোঁজে বৃহস্পতিবারও মাচ্ছু নদীতে চলে তল্লাশি অভিযান। এনডিআরএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট রাকেশ কুমার বলেছেন, জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও একজন নিখোঁজ রয়েছেন। আমরা অন্যান্য সংস্থার সঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছি। এনডিআরএফ-এর ৫টি টিম এখানে কাজ করছে। নিখোঁজ একজনের দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অনুসন্ধান অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে আমাদের কাছে। সমস্ত সংস্থাই সহযোগিতাযর সঙ্গে কাজ করছে।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top