News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লঙ্কামুড়ায় বিস্তর পরিমাণে নেশার টেবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
Image

লঙ্কামুড়ায় বিস্তর পরিমাণে নেশার টেবলেট উদ্ধার, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সীমান্তবর্তী গ্রাম লঙ্কামুড়ায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এব্যাপারে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনায় জড়িত অন্যান্যরা গা ঢাকা দিয়ে চলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা লঙ্কামুড়া  এলাকা থেকে পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহএকটি সুকটি  আটক করতে সক্ষম হয়েছে৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷বৃহস্পতিবার দুপুরে  সদরের মহকুমা পুলিশ আধিকারিক  অজয় কুমার দাস এই সফল অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন৷ মহকুমা পুলিশ আধিকারিক জানান তাদের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর ছিল পশ্চিম থানা এলাকার লঙ্কা মোরা এলাকায় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ নেশা জাতীয় সামগ্রী মজুদ রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে এসব নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন লংকামুরা সীমান্তবর্তী গ্রামে নেশা কারবারিরা বেশ কিছুদিন ধরেই তাদের নেশা সামগ্রী বাণিজ্য রম রমরমা চালিয়ে যাচ্ছে৷ এই ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই পুলিশ এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে৷ এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করে পুলিশ আরো বড় ধরনের সাফল্য অর্জন করার তৎপরতা অব্যাহত রেখেছে৷ শীঘ্রই এ ব্যাপারে পুলিশ সাফল্য পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মহকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top