News Flash

  • Home
  • দিনের খবর
  • ধোঁয়াশায় ঢাকল দিল্লি-এনসিআর, বায়ুদূষণে আরও খারাপ অবস্থা রাজধানীতে
Image

ধোঁয়াশায় ঢাকল দিল্লি-এনসিআর, বায়ুদূষণে আরও খারাপ অবস্থা রাজধানীতে

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ধোঁয়াশার চাদরে ঢেকে গেল দিল্লি-এনসিআর। বাতাসের দূষণের পরিমান খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি অংশে বাতাসের গুণমান আরও খারাপ হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় রাজধানীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৬৪, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। দিল্লিতে এদিন সকালে দৃশ্যমানতা একেবারেই তলানিতে পৌঁছে যায়, একইসঙ্গে দূষণের কারণে অস্বস্তিও বেড়েছে।

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ অনুসারে, দিল্লিতে এদিন সকালে সামগ্রিক বাতাসের গুণগত মান ছিল ৩৯৬। শুধু দিল্লিই নয়, এদিন সকালে বায়ুদূষণের কবলে ছিল উত্তর প্রদেশের নয়ডা, হরিয়ানার গুরুগ্রাম। নয়ডাতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৯৩ এবং গুরুগ্রামে ৩১৮। ভোরের দিকে দিল্লি বিমানবন্দরের টি৩-র কাছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৩৩। দৃশ্যমানতার অভাবের কারণে এদিন সকালে দিল্লিতে ধীর গতিতে চলাচল করেছে যানবাহন।

Releated Posts

ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের নদীগুলিতে জলস্ফীতি, ধস ও বন্যার আশঙ্কা

দেহরাদুন, ২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিভিন্ন নদী ও ঝোরার জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় একাধিক এলাকায় বন্যা…

ByByNews Desk Sep 2, 2026

৩,৪০০ কৃষককে সরাসরি ২১০ কোটি টাকা, ৩৫ টাকা কেজি দরে বিক্রি ৬৬৯ মেট্রিক টন পেঁয়াজ

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (আইএএনএস): দেশজুড়ে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৬৬৯ মেট্রিক…

ByByNews Desk Sep 1, 2026

‘আমাকে ও সরকারকে সমালোচনা করতে পারেন’: সংবাদমাধ্যমকে আশ্বস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জাতীয় নিরাপত্তায় সতর্কতার বার্তা

কলকাতা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): তীব্র ও বিষয়ভিত্তিক সমালোচনা হলেও তাঁর সরকার সংবাদমাধ্যম বা সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ মনোভাব নেবে…

ByByNews Desk Sep 1, 2026

স্বামীর ‘গ্রহদোষ’ কাটানোর নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার ৩

চন্দ্রপুর (মহারাষ্ট্র), ১ সেপ্টেম্বর (আইএএনএস): কুসংস্কার ও মানুষের ব্যক্তিগত সমস্যাকে কাজে লাগিয়ে প্রতারণার অভিযোগের মধ্যেই মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায়…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top