News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোরবি সেতু বিপর্যয় : ধৃত ৪ অভিযুক্তের পুলিশ হেফাজত, ৫ জন বিচার বিভাগীয় হেফাজতে
Image

মোরবি সেতু বিপর্যয় : ধৃত ৪ অভিযুক্তের পুলিশ হেফাজত, ৫ জন বিচার বিভাগীয় হেফাজতে

মোরবি, ২ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ধৃত ৯ জনের মধ্যে ৪ জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে মোরবি আদালত। আগামী ৫ নভেম্বর, শনিবার অবধি ধৃত ৪ জনকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে পাঠানো ৪ জনের মধ্যে দু’জন ওরেওয়া কোম্পানির ম্যানেজার এবং বাকি দু’জন ফেব্রিকেশন কাজের ঠিকাদার।

গত রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীর ওপর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেই বিপর্যয়ের তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন ওরেভা কোম্পানির দুই ম্যানেজার, দুই টিকিট ক্লার্ক-সহ দুই ঠিকাদার ও তিনজন নিরাপত্তারক্ষী। বুধবার সকলকে মোরবি আদালতে তোলা হলে ৪ জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক ও ৫ জনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এদিন অভিযুক্তদের হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি। মোরবি বার অ্যাসোসিয়েশন এবং রাজকোট বার অ্যাসোসিয়েশন অভিযুক্তদের মামলা না নেওয়ার এবং তাদের প্রতিনিধিত্ব না করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি আইনজীবী এইচ এস পাঞ্চল জানিয়েছেন, পুলিশ হেফাজতে পাঠানো ৪ জনের মধ্যে দু’জন ওরেভা কোম্পানির ম্যানেজার এবং অন্য দু’জন ব্রিজ তৈরির কাজ করেছিলেন। বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো অন্য ৫ জন নিরাপত্তাকর্মী এবং টিকিট বিক্রেতা। মোরবির পুলিশ সুপার রাহুল ত্রিপাঠি বলেছেন, এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৪ জন পুলিশ হেফাজতে রয়েছে। এই বিপর্যয়ের সঙ্গে আর কারা জড়িত ছিল তা আমরা খতিয়ে দেখছি এবং কোন পর্যায়ে কী ভুল হয়েছে। আরও গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top