News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে খোয়াইয়ে মিছিল সিপিএমের
Image

রাজ্যে ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে খোয়াইয়ে মিছিল সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্য জুড়ে একের পর এক নাবালিকা ধর্ষণ৷গণধর্ষণের ধারাবাহিকতা৷নারীর ইজ্জতহানির প্রতিযোগিতায় সামিল বুথ ও মন্ডল স্তরের নেতা সহ পঞ্চায়েতের উপপ্রধান সহ মন্ত্রীর গুণধর পুত্র পর্য্যন্ত৷পুলিশ স্বাভাবিক ভাবেই ঠুঁটো জগন্নাথ৷ সারা রাজ্যে ছিঃ ছিঃ রব৷ প্রতিবাদে  খোয়াই শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন বুথ এলাকার জনপদে প্রতিবাদ মিছিল৷সি পি আই এমর ডাকে মিছিল সভা থেকে রাজ্যে গণতন্ত্র পুণরুদ্বার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবীতে সিপিআইএমের মিছিল৷ এদিন বিকেল চারটায় পার্টির সুভাষপার্ক অঞ্চল কার্য্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়৷মিছিলের সামনে মূল প্রতিবাদী ব্যানারের পরেই ছিলেন সি পি আই এমর রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে, আলয় রায় ও পলাশ ভৌমিক ছাড়াও মিছিলে সামিল হয়ে এক ঘন্টারও বেশী সময় ধরে পায়ে পা মিলিয়ে হাঁটেন অন্যান্য নেতা কর্মীরা৷জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভেনিও হয়ে হাসপাতাল রোড, নিবেদিতা পার্ক , বাঘাযতীন রোডের ওপর দিয়ে মিছিল লালছড়ার বুক চিরে কলেজ কর্ণার দিয়ে অফিসটিলা ঘোষপাড়া হয়ে বি পি সি পাড়া অতিক্রম করে আবার সুভাষপার্ক পার্টি অফিসের সামনে এসে শেষ হয়৷

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top