News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,১৯০; ভারতে সক্রিয় রোগী ১৭-হাজারের নীচে, মৃত্যু বাড়ল অনেকটাই
Image

কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,১৯০; ভারতে সক্রিয় রোগী ১৭-হাজারের নীচে, মৃত্যু বাড়ল অনেকটাই

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, কিন্তু বিগত ২৪ ঘন্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,১৯০ জন। বিগত ২৪ ঘন্টায় দেশের মৃত্যু তালিকায় ১,৩৭৫ নতুন মৃত্যু যুক্ত হয়েছে, শুধুমাত্র পঞ্জাবে ১,৩৬৯ ও কেরলে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৪৫২-এ পৌঁছেছে (১.১৯ শতাংশ)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৬ হাজার ২৪৩-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,১৯০ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৫৫,৮২৮ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৬ হাজার ২৪৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৮৫৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৬৬-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,০৯,১৩৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

Releated Posts

তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ…

ByBySandeep Biswas Jul 9, 2026

আমদাবাদ বিমানবন্দরে ৫ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, ব্যাংকক ফেরত যাত্রী গ্রেফতার

আমদাবাদ, ৯ জুলাই (আইএএনএস): গুজরাটের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (এসভিপিআইএ) ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jul 9, 2026

অ্যামোনিয়া পাইপলাইনে লিক, ফের বন্ধ রামাগুন্ডম সার কারখানা; ইউরিয়া উৎপাদন থমকে

হায়দরাবাদ, ৯ জুলাই (আইএএনএস): তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলার রামাগুন্ডম ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (আরএফসিএল)-এ অ্যামোনিয়া পাইপলাইনে লিক ধরা পড়ায়…

ByByNews Desk Jul 9, 2026

‘মোদি অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু’, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু” এবং “নিজের ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top