News Flash

  • Home
  • বিনোদন
  • নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের
Image

নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের

মুম্বই, ২ নভেম্বর (হি.স.) : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা বাড়িয়েছে মহারাষ্ট্র সরকার। এর অধীনে, এখন অমিতাভ বচ্চনের সুরক্ষায় তিন শিফটে মুম্বই পুলিশ বাহিনীর তিনজন পুলিশকে মোতায়েন করা হয়েছে।
কিছুদিন আগে অমিতাভের জীবন হুমকির খবর ভাইরাল হয়েছিল। এর পাশাপাশি বলিউডের তারকা অভিনেতারা প্রতিনিয়ত হুমকি পেতে থাকেন। বলিউড জগতে অমিতাভ একজন বড় সেলিব্রিটি। তাঁর জনপ্রিয়তাও ব্যাপক। এসব হুমকির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
আসলে কাকে নিরাপত্তা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না, তা গোয়েন্দা বিভাগের প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র দফতরের টিম। এই রিপোর্টের ভিত্তিতে, সালমান খানকে গতকালই ওয়াই স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। একইভাবে চলচ্চিত্র তারকা অক্ষয় কুমারকে ইতিমধ্যেই এক্স স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top