News Flash

  • Home
  • প্রধান খবর
  • অর্ধশতরান রাহুল ও কোহলিরশাকিবদের বিরুদ্ধে রানের পাহাড়ে মেন ইন ব্লু
Image

অর্ধশতরান রাহুল ও কোহলিরশাকিবদের বিরুদ্ধে রানের পাহাড়ে মেন ইন ব্লু

অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ২ নভেম্বর (হি.স.) : টি-২০ বিশ্বকাপে হারানো ফর্ম ফিরে পেয়েছেন ভারতের রানমেশিন। বাংলাদেশের বিরুদ্ধে এদিন ফের গর্জে উঠল বিরাট-ব্যাট। বিশ্বকাপে তৃতীয় অর্ধশতরান পেলেন বিরাট কোহলি। ধ্রুপদী ব্যাটিংয়ে যোগ্য সঙ্গত করলেন কেএল রাহুল। ঝোড়ো খেললেন সূর্যকুমার যাদবও । সবমিলিয়ে তিন ব্যাটারের শাসনে বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ‘মেন ইন ব্লু’ । কুড়ি-বিশের লড়াইয়ে শাকিবদের সামনে জেতার জন্য ১৮৫ রানের লক্ষ্যমাত্রা দিল দ্রাবিড়ের ছেলেরা।

এদিন অ্যাডিলেড ওভালে বৃষ্টির পূর্বাভাস ছিল। যদিও শেষ পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুতে বৃষ্টি বাধা হয়নি। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক শাকিব। মুম্বইকরের ব্যাটে এদিনআবারও রান খরা। শুরুতেই হাসান মামুদের বলে ইয়াসির আলির তালুবন্দি হন অধিনায়ক রোহিত। যদিও এদিন রানে ফিরলেন দলের আরেক ওপেনার। ৩২ বলে ৫০ রান এল কান্নুর লোকেশ রাহুলের ব্যাটে।

যদিও ভারতের ইনিংসে যাবতীয় আলো কেড়ে নিলেন কোহলি। টাইগারদের বিরুদ্ধে ফের ঝলসে উঠল বিরাট-ব্যাট। প্রাক্তন অধিনায়কের এদিনের সংগ্রহ ৪৪ বলে ৬৪ রান। চার নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেললেন সূর্যকুমার যাদবও। এদিন ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান তুলল ভারত ।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top