নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ জিবি হাসপাতালে বেসরকারি জেনারেটর অপারেটর কর্মীদের হঠাৎ ছাঁটাই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে ছাটাই কৃত কর্মীরা৷ বিগত ১২/১৩ বছর ধরে কাজ করে আসছিলেন তারা৷ নতুন টেন্ডার হওয়ার ফলে নতুন মালিক তাদের আজ থেকে কাজে না আসার জন্য বলেন৷ তাই তারা জিবি চত্বরে প্রতিবাদে নামেন৷ তাতে জিবি হাসপাতালে লোডশেডিং হলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কেননা এখনো নতুন করে সেখানে নিযুক্ত করা হয়নি৷ দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসছিলেন তাদেরকে পুনরায় নিযুক্ত করার জোরালো দাবি উঠেছে৷

জিবি হাসপাতালে জেনারেট অপারেটরদের ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ
Tags:
Releated Posts
তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

















