News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্থর ‘দলের সঙ্গে আছি’ মন্তব্যে খোঁচা দিলীপ ঘোষের
Image

পার্থর ‘দলের সঙ্গে আছি’ মন্তব্যে খোঁচা দিলীপ ঘোষের

কলকাতা, ১ নভেম্বর (হি. স.) : ‘দল তো ওনাকে ছেঁটে ফেলেছে’। মঙ্গলবার নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এভাবেই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে এক হাত নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

পার্থবাবুকে সোমবার আদালতে তোলা হয়েছিল। আলিপুর আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, তিনি দলের সঙ্গেই আছেন। সংবাদমাধ্যমের প্রশ্নবাণের মুখে পার্থর সংক্ষিপ্ত মন্তব্য ছিল, “দলের সঙ্গে আছি। ১০০ বার আছি।” এই মন্তব্যকে হাতিয়ার করেই সরব বিজেপি।

দিলীপ ঘোষের মন্তব্য, “পার্থ বলছেন দলের সঙ্গেই আছি। কিন্তু দল তো পার্থর সঙ্গে নেই। কারণ, উনি টাকা পয়সার ভাগ দেননি। এখন বলে লাভ নেই। দল ওনাকে ছেঁটে ফেলেছে। অনুব্রত বা মানিকরা দিয়ে থুয়ে খেয়েছেন। তাই দল ওনাদের সঙ্গে আছে। ওদের বোঝা বইছে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top