News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের বুন্দিতে এসিইউভি ও ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা, এক দিনের শিশু-সহ মৃত ৪
Image

রাজস্থানের বুন্দিতে এসিইউভি ও ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা, এক দিনের শিশু-সহ মৃত ৪

বুন্দি, ২৯ অক্টোবর (হি.স.): রাজস্থানের বুন্দি জেলায় ৫২-নম্বর জাতীয় সড়কের ওপর এসইউভি গাড়ি ও ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে একদিনের একটি শিশু রয়েছে। শুক্রবার রাতে ভ্যানে চেপে গ্রামের বাড়িতে ফিরছিলেন হংসরাজ মিনা, তাঁর স্ত্রী রেখা (২৪), ও তাঁর মা নান্দুবাই। সঙ্গে দম্পতির একদিনের সন্তান ছিল।

হিন্দোলি থানার অন্তর্গত দেবখেদা মোড়ে একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একদিনের শিশু-সহ ৪ জনের। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান রেখা, নান্দুবাই, ভ্যান চালক পিন্টু মিনা (৩০) ও শিশু। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হংসরাজ। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে ভারতে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে সোমবার এক দিনের রাষ্ট্রীয়…

ByBySandeep Biswas Jul 13, 2026

অনুদান তছরুপ বিতর্কের মাঝেই রামমন্দিরে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি জারি ট্রাস্টের

অযোধ্যা, ১৩ জুলাই (আইএএনএস) : রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের আবহেই প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) পদে নিয়োগের…

ByBySandeep Biswas Jul 13, 2026

কলকাতায় দুষ্কৃতী রাজা দত্ত গুলিবিদ্ধ হয়ে নিহত, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

কলকাতা, ১৩ জুলাই(আইএএনএস) : উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে সোমবার ভোরে সন্দেহভাজন গুলির লড়াইয়ে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত…

ByBySandeep Biswas Jul 13, 2026

নয়ডার জেলাশাসকের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেলে, সতর্ক পুলিশ প্রশাসন

গ্রেটার নয়ডা (উত্তরপ্রদেশ), ১৩ জুলাই (আইএএনএস): গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক (ডিএম) মেধা রূপমের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি-ইমেল ঘিরে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top