News Flash

  • Home
  • দিনের খবর
  • মর্মান্তিক! মধ্যপ্রদেশে দূরন্ত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু দুই আরপিএফ কনস্টেবলের
Image

মর্মান্তিক! মধ্যপ্রদেশে দূরন্ত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু দুই আরপিএফ কনস্টেবলের

মোরেনা, ২৬ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় দ্রুত গতিতে ছুটে আসা দূরন্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন আরপিএফ-এর দু’জন হেড কনস্টেবল। মঙ্গলবার রাত দশটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোরেনা জেলার সংক রেল স্টেশনে, মোরেনা থেকে ৭ কিলোমিটার দূরে। বুধবার সকালে মোরেনা আরপিএফ থানার ইনচার্জ হরিকিশান মীনা জানিয়েছেন, মঙ্গলবার রাত তখন দশটা হবে, গোয়ালিয়র-আগ্রা প্যাসেঞ্জার ট্রেন নিরীক্ষণ করছিলেন দুই হেড কনস্টেবল।

সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে দূরন্ত এক্সপ্রেস, দিল্লি থেকে আসা দূরন্ত এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরপিএফ হেড কনস্টেবলের। মৃতদের নাম-হেড কনস্টেবল অশোক কুমার (৫৬) এবং নবরাজ সিং (৪০)। তাঁদের মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রেলের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top