News Flash

  • Home
  • দিনের খবর
  • রাঁচিতে প্রদীপের আগুনে পুড়ল বাস, ঘুমের মধ্যেই চালক ও খালাসির মৃত্যু
Image

রাঁচিতে প্রদীপের আগুনে পুড়ল বাস, ঘুমের মধ্যেই চালক ও খালাসির মৃত্যু

রাঁচি, ২৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে দীপাবলির রাতে প্রদীপের আগুনে পুড়ল একটি বাস। সেই বাসে ঘুমিয়ে ছিলেন চালক ও খালাসি, ঘুমের মধ্যেই আগুনে দ্বগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ওই দু’জন। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খাদগড়া বাসস্ট্যান্ডে। সোমবার রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মুনলাইট নামক একটি বাসে আগুন লাগে, প্রদীপের আগুন থেকেই বাসে আগুন লাগে। আগুনের কারণে বাসে ঘুমন্ত দু’জন দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত দু’জনের নাম-মদন মাহতো ও ইব্রাহিম।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাসটি রাঁচি থেকে সিমডেগা রুটে চলত। পুলিশ জানিয়েছে, দীপাবলির রাতে প্রদীপ জ্বালিয়ে বাসে ঘুমিয়ে পড়েছিলেন চালক ও খালাসি। গভীর রাতে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ঘুমের মধ্যেই আগুনে দ্বগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ওই দু’জন। মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top