News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দক্ষিণ শালমারায় পিস্তল-গুলি সহ গ্ৰেফতার অর্থ দাবি-অপহরণ-গরুর চোরাকারবারে জড়িত যুবক
Image

দক্ষিণ শালমারায় পিস্তল-গুলি সহ গ্ৰেফতার অর্থ দাবি-অপহরণ-গরুর চোরাকারবারে জড়িত যুবক

দক্ষিণ শালমারা (অসম), ২২ অক্টোবর (হি.স.) : দক্ষিণ শালমারায় হাতে তৈরি একটি পিস্তল ও গুলি সহ এক যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃতকে দক্ষিণ শালমারা-মানকাচর জেলার দক্ষিণ শালমারা থানাধীন মুঠাখোয়া গ্রামের জনৈক সহর আলির ছেলে সাদ্দাম হুসেন বলে পরিচয় পাওয়া গেছে। সাদ্দাম হুসেন বিভিন্ন সময় অর্থ দাবি, অপহরণ ও গরুর চোরাকারবারে জড়িত বলে দাবি পুলিশের।

গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোররাত প্রায় তিনটা নাগাদ দক্ষিণ শালমারা থানার এসআই ইলিয়াস আলি আহমেদের নেতৃত্বে এলাকার মুঠাখোয়া গ্রামে পুলিশ সহর আলির বাড়িতে অভিযান চালিয়েছিল। ওই অভিযানে ওই বাড়ির এক ঘরে মজুত একটি বাক্স থেকে হস্তনিৰ্মিত পিস্তল, এক রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার হয়। অবৈধভাবে ঘরে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে সহর আলির ছেলে সাদ্দাম হুসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় প্রদত্ত জেরায় স্বীকারোক্তির ভিত্তিতে সাদ্দামের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করে এদিন দুপুরের দিকে আদালতে হাজির কররে পুলিশ। আদালত তাকে ধুবড়ি জেলা কারাগারে পাঠিয়েছে।

এসআই ইলিয়াস আলি আহমেদ জানান, ধৃত সাদ্দাম হুসেন তার তিন সহযোগীকে সঙ্গে নিয়ে দুদিন আগে প্রতিবেশী পশ্চিমবঙ্গ থেকে পায়ে হেঁটে ধুবড়ি হয়ে নিজের বাসায় এসেছিল। গোপন সূত্ৰে এই খবর পেয়ে আজ ভোররাতে তার বাসায় অভিযান চালিয়ে গ্ৰেফতার করা হয়। সে পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত দিয়ে গরুর চোরাকারবারে জড়িত। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন এলাকার নাগরিকদের কাছে টাকা দাবি, অপহরণ সহ অন্য অপরাধজনিত কাজে জড়িত ছিল। পুলিশ তার তিন সঙ্গীকে পাকড়াও করতে অভিযান শুরু করেছে বলে জানান পুলিশ অফিসার ইলিয়াস আলি আহমেদ।

Releated Posts

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top