News Flash

Image

আসামে সুপারী রপ্তানিতে সমস্যা নিরসনের দাবীতে পথ অবরোধ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ দীর্ঘদিন যাবত রাজ্যের সুপারী ব্যবসায়ীরা তাদের সুপারী অসমে বিক্রি করতে গিয়ে বাঁধার সম্মুখীন হচ্ছেন৷ অবশেষে সড়ক অবরোধ সুপারী ব্যবসায়ীদের৷ এই বাঁধা দূর করে ব্যবসায়ীদের পক্ষ থেকে বহুবার প্রশাসনের নজরে নেওয়া হয়৷ এমনকি দফায় দফায় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা৷ কিন্তু কোন প্রকারের সুরাহা হয়নি৷ তাই ফের বাধ্য হয়ে রাজ্যের সুপারী ব্যবসায়ীরা কুমারঘাটে জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের জেরে আটক পড়ে বহু যান বাহন৷ শুক্রবার সকাল থেকেই চলতে থাকে এই অবরোধ৷ তাদের বক্তব্য অসমে রাজ্যের সুপারী প্রবেশের ক্ষেত্রে যে বাঁধা দেওয়া হচ্ছে তা বন্ধ করতে হবে৷ রাজ্যের সুপারী বিক্রির জন্য পদক্ষেপ নিতে হবে সরকারকে৷ সমস্যার সমাধান না হলে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা৷

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top