News Flash

  • Home
  • দিনের খবর
  • চেতলার ৮৬ পল্লীর কালী পুজোয় মহিলাদের ঢোকায় নিষেধাজ্ঞা
Image

চেতলার ৮৬ পল্লীর কালী পুজোয় মহিলাদের ঢোকায় নিষেধাজ্ঞা

কলকাতা,২০ অক্টোবর (হি. স.): চলতি সপ্তাহ শেষ হলেই মা কালীর পুজো । কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আছে এমন অনেক কালী মা যাদের প্যান্ডেলে আছে নানা কাহিনী । যেমন বহু বছর ধরে পূজিত হচ্ছেন চেতলার ৮৬ পল্লীর কালী । দীর্ঘদিন ধরেই মা কালীকে ছিন্নমস্তা রূপে পুজো করে আসছে দক্ষিণ কলকাতার চেতলার ৮৬ পল্লী ক্লাব । কিন্তু সেই পুজো প্যান্ডেলে মহিলাদের ঢোকায় রয়েছে নিষেধাজ্ঞা ।৮৬ পল্লী ক্লাবের মা কালীকে দেখা যায় মস্তক ছিন্ন হয়ে হাতে রয়েছে তার মস্তক । দশমহাবিদ্যার এক অন্যরূপ এই ছিন্নমস্তা । গত কয়েক বছর ধরেই মা কালীকে এই রূপেই পুজো করে আসছেন দক্ষিণ কলকাতার এই ক্লাব । ছিন্নমস্তা রূপে পুজো করতে হলে মানতে হয় একাধিক নিয়মরীতি । এমনকি পূজা চলাকালীন সময় শুধুমাত্র ক্লাবের সদস্যরা ই প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারা যায় । সাধারণত পূজা চলাকালীন সময় মহিলারা ভিতরে ঢুকতে পারে না । এমনকি ক্লাবের সব সদস্য অর্থাৎ সব পুরুষ সদস্যই ভেতরে ঢুকতে পারবেন না । হাতে গোনা মাত্র কয়েকজন যারা সকাল থেকে উপোস করে থাকেন তারাই শুধুমাত্র পুজো চলাকালীন সময়ে প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারেন । মা কালীকে পুজো করার জন্য তারাপীঠ থেকে তান্ত্রিক এনে পুজো করা হয় ।

Releated Posts

আন্দোলনরত পড়ুয়াদের উপর বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কা, শিক্ষানীতি নিয়ে সংসদে আলোচনার দাবি

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষানীতি নিয়ে প্রতিবাদরত পড়ুয়াদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তুলে…

ByByNews Desk Jul 20, 2026

এপিএএআর আইডিতে ‘অপ্ট-আউট’ বিকল্প স্পষ্ট করতে সিবিএসইকে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট, তথ্য সুরক্ষার বিষয়ও খতিয়ে দেখার নির্দেশ

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): এপিএএআর আইডি তৈরির সম্মতিপত্রে অভিভাবকদের জন্য স্পষ্ট ‘অপ্ট-আউট’ (সম্মতি না দেওয়ার) বিকল্প রাখার বিষয়ে…

ByByNews Desk Jul 20, 2026

বিদ্যুৎ বিলে গরমিল রুখতে কড়া পদক্ষেপ, বিলিংয়ে ভুল হলে শাস্তির হুঁশিয়ারি তামিলনাড়ু বিদ্যুৎ সংস্থার

চেন্নাই, ২০ জুলাই (আইএএনএস): অস্বাভাবিকভাবে বেশি বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে থাকায় বিলিং ব্যবস্থায় কড়া নজরদারির…

ByByNews Desk Jul 20, 2026

মুজফ্‌ফরনগরে ভারী বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে মৃত্যু ৫ জনের, নিহত চার শিশু

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় টানা ভারী বৃষ্টির জেরে একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচজনের…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top