News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে স্ত্রীকে কুপিয়ে খুন , আত্মঘাতী স্বামীও

মুর্শিদাবাদে স্ত্রীকে কুপিয়ে খুন , আত্মঘাতী স্বামীও

লালবাগ, ২০ অক্টোবর (হি. স.) : মুর্শিদাবাদের ভগবানগোলা থানার নসিপুর এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আয়েশা বিবি। তিনি বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন। রোজকার মতো বুধবার রাতেও জিয়াগঞ্জ স্টেশনে নেমে স্বামীর সঙ্গে একই টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন আয়েশা বিবি। সেই সময় দুজনের মধ্যে বিবাদ বাঁধে বলে সূত্রের খবর। এর মাঝে আচমকা সুবর্ণমৃগ এলাকায় স্বামী আয়েশাকে কুপিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে। লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্ত্রীকে খুনের পর স্বামী জার্জিস হোসেনও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top