News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা, রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ
Image

রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা, রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ

কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : বর্ষার মরশুম বাংলা থেকে ধীরে ধীরে বিদায় নিয়েছে। এবার পালা শীতের । রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্যে। তবে এরই মাঝে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। যদিও সেই বৃষ্টি হবে আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে।পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোনের প্রভাব তেমন ভাবে পড়বে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উপকূলবর্তী এলাকা গুলি ভিজতে পারে ভারী বৃষ্টিতে। চলতি সপ্তাহের শেষের দিকেই রাজ্যের ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া আপডেট অনুযায়ী, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরে। যেটির অভিমুখ হল পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক। এই এই ঘূর্ণাবর্তটি চলতি সপ্তাহের বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে। সেটি গভীর নিম্নচাপের রূপ ধারণ করবে দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসার পর। মূলত শনিবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ২০ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ওই নিম্নচাপের ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী অঞ্চল গুলিতে।দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার ফলে কমে গিয়েছে তাপমাত্রা। শহর কলকাতাতেও সেই একই পরিস্থিতি । রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। তার কারণে অস্বস্তিকর গরমে ভুগতে হচ্ছে না শহরবাসীকে । শহরের আকাশ আজ আংশিক মেঘলা থাকবে । তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াসের কাছাকাছি।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top