News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের চোখের ছবি নিয়ে আরোগ্য কামনায় বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দিরে যজ্ঞ
Image

অভিষেকের চোখের ছবি নিয়ে আরোগ্য কামনায় বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দিরে যজ্ঞ

র্ধমান, ১৬ অক্টোবর (হি.স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের ছবি হাতে নিয়ে যজ্ঞ করলেন বর্ধমান দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। চোখের ছবির পাশে লেখা গেট ওয়েল সুন দাদা। রবিবার বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা। সেখানে সকলে মিলে অভিষেকের দ্রুত আরোগ্যও কামনা করেন। বিধায়ক খোকন দাস জানান, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সদ্য বিদেশ থেকে তার চোখের অপারেশন করে বিদেশ থেকে ফিরেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। তাঁর চোখের ছবি নিয়েই আমরা আজকে এই পুজোর আয়োজন করেছি। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ওনার চোখ দ্রুত সেরে উঠুক।” প্রসঙ্গত ইতিমধ্যেই চোখের চিকিৎসা করাতে আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top