News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের দ্বারভাঙ্গা থেকে গ্রেফতার শিল্পপতি মুকেশ আম্বানিকে হুমকি দেওয়া যুবক
Image

বিহারের দ্বারভাঙ্গা থেকে গ্রেফতার শিল্পপতি মুকেশ আম্বানিকে হুমকি দেওয়া যুবক

পটনা/দ্বারভাঙ্গা, ৬ অক্টোবর (হি.স.) : দেশের অন্যতম বড় শিল্পপতি মুকেশ আম্বানিকে হুমকি দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে বিহারের দ্বারভাঙ্গা জেলার মানিগাছি থানা এলাকা থেকে অভিযুক্ত রাকেশ মিশ্রকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

বৃহস্পতিবার দ্বারভাঙ্গার স্পেশাল পুলিশ সুপার (এসএসপি) আকাশ কুমার বলেন, রাকেশ মিশ্র নামে এক যুবককে মুম্বই পুলিশ মানিগাছি থানা এলাকার ব্রহ্মপুরা গ্রাম থেকে গ্রেফতার করেছে। অভিযোগ, মোবাইল ফোন থেকে সে মুকেশ আম্বানিকে হুমকি দিয়েছিল। মোবাইল ফোনটিও পুলিশ উদ্ধার করেছে। মুম্বই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই রওনা হয়েছে।
তিনি আরও বলেন, মানিগাছির ব্রহ্মপুরা গ্রামের বাসিন্দা সুনীল কুমার মিশ্রের ছেলে রাকেশ কুমার মিশ্রকে বুধবার গভীর রাতে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সাদা পোশাকে রাকেশের বাড়িতে পৌঁছায়। এ সময় বাড়ির প্রধান দরজা বন্ধ ছিল। পুলিশ দরজায় কড়া নাড়লে অভিযুক্ত রাকেশ দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাকেশের মোবাইলে ফোন করে পুলিশ। ফোনটি রাকেশ রিসিভ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে এলাকার লোকজন বলছেন, অভিযুক্ত রাকেশ মানসিক রোগের শিকার।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top