News Flash

  • Home
  • দেশ
  • উত্তরকাশিতে তুষারধসের ঘটনায় ৯টি দেহ উদ্ধার, এখনও আটকে ২৯ জন
Image

উত্তরকাশিতে তুষারধসের ঘটনায় ৯টি দেহ উদ্ধার, এখনও আটকে ২৯ জন

উত্তরকাশি, ৬ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশিতে ভয়াবহ তুষারধসের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার হয়েছে ৯টি দেহ। এখনও আটকে রয়েছেন কমপক্ষে ২৯ জন ট্রেনি পর্বতারোহী।

এদিন নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে চারটি দেহ ৪ অক্টোবর নামিয়ে আনা হয়েছিল এবং ৫টি দেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। ২৯ জনের মতো প্রশিক্ষণার্থী এখনও আটকে রয়েছেন। মৃত ৯ জনের মধ্যে ৪ জন প্রশিক্ষক ও ৫ জন ট্রেনি।
আইটিবিপি মাতলি থেকে এদিন আরও টিম বেস ক্যাম্পে পাঠানো হয়েছে। আইটিবিপি, এসডিআরএফ, এনআইএম এবং এনডিআরএফ-এর সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুলের টিমও। একটি হেলিকপ্টার ল্যান্ডিং গ্রাউন্ড ১৬ হাজার ফুটে প্রস্তুত করা হয়েছে এবং এদিন সকালে একটি পরীক্ষামূলক অবতরণ সফল হয়েছে।

এদিকে, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কারণে উত্তরকাশিতে আগামী ৩ দিনে ট্রেকিং ও পর্বতারোহণ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন উত্তরকাশির জেলাশাসক।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top