News Flash

  • Home
  • খেলা
  • Sports:গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে উড়িয়ে দিল পাকিস্তান
Image

Sports:গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে উড়িয়ে দিল পাকিস্তান

ঢাকা, ৩ অক্টোবর (হি.স.) : মহিলাদের এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে দারুণ জয় পেল পাকিস্তান। সোমবার রাউন্ড রবীন লিগের ম্যাচে সিলেটে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দলকে ৯ উইকেটে উড়িয়ে দিল। এবারের এশিয়া কাপে আয়োজক বাংলাদেশ এদিন পুরো ২০ ওভার ব্যাট করে তুলল মাত্র ৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিসমা মারুফের দল।

গতবার ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ মহিলা দল। এবার নিজেদের দেশে বিশ্বকাপ খেলতে নেমে নিগার সুলাতানারা পাক ম্যাচে হতাশ করলেন।
বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান করলেন- অধিনায়িকা নিগার সুলতানা (১৭), লতা মণ্ডল (১২), এবং সুলাতানা খাতুন (২৪)। পাকিস্তানের মহিলা দলের পেসার দিয়ানা বাগ (২/১১) , নিদা দার (২/১৯) দারুণ বল করেন। রান তাড়া করেতে নেমে ভাল খেলেন পাক ওপেনার সিদরা আমিন (৩৬)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েসিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল পাকিস্তান মহিলা দল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top