News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Predicts Rain :শারদ উত্সবে বৃষ্টিতে ভিজবে ত্রিপুরা, সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের
Image

Predicts Rain :শারদ উত্সবে বৃষ্টিতে ভিজবে ত্রিপুরা, সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগরতলা, ১ অক্টোবর (হি. স.) : শারদ উত্সবে গা ভাসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ত্রিপুরা। পঞ্চমী থেকেই বিভিন্ন প্যান্ডেলে জনঢল লক্ষ্য করা গিয়েছে। কিন্তু, সপ্তমীতে বৃষ্টিতে ভিজবে ত্রিপুরা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ত্রিপুরায় ছয়টি জেলায় আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে। তাতে, রাজ্যবাসীর মুখ ভার হওয়াই স্বাভাবিক। এদিকে, শারদ উত্সব উপলক্ষ্যে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগরতলা-ধর্মনগর এবং আগরতলা-সাবরুম রুটে স্পেশাল ট্রেন চালাবে বলে জানিয়েছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে ওই স্পেশাল ট্রেন।  

প্রসঙ্গত, ষষ্টির ভোর রাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে। আগরতলা শহরেও সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, খোয়াই, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরায় জেলায় আগামীকাল বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, অষ্টমীতে পশ্চিম এবং খোয়াই জেলায় বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রপাত হবে। কিন্ত, সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় অষ্টমীতে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তাতে দেখা যাচ্ছে, উত্তর ত্রিপুরা ঊনকোটি জেলার মানুষ শারদ উত্সব প্রাকৃতিক দুর্যোগ মুক্ত থেকে উল্লাসের সাথে অতিবাহিত করতে পারবেন। অবশ্য নবমী এবং দশমীতে আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top