News Flash

  • Home
  • খেলা
  • Accident:বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, আহত ১
Image

Accident:বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, আহত ১

কলকাতা, ১ অক্টোবর (হি.স.) : বাইপাস থেকে ফ্লাইওভার ধরে ভিআইপি রোডে নামার মুখে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শনিবার ষষ্ঠীর সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বা। মৃতের নাম রাহুল ঘোষ। তিনি গড়ফার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাইপাসে বিমানবন্দরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। ফ্লাইওভার থেকে নামার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যান বাইক চালক। পিছনে আরও এক যুবক বসেছিলেন। রামপ্রসাদ ঘড়ামি নামে ওই যুবকও ছিটকে পড়েন। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। চালকের আঘাত ছিল গুরুতর। পথ চলতি সাধারণ মানুষ খবর দেয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার ট্রাফিক পুলিশ। পুলিশ দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানাচ্ছে, দু’জনের মাথায় হেলমেট ছিল না। মত্ত অবস্থায় ছিলেন দুই বাইক আরোহী। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই যুবক।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top