News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • শারদ উত্সবের প্রাকলগ্নে কল্পতরু ত্রিপুরা সরকার, একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Image

শারদ উত্সবের প্রাকলগ্নে কল্পতরু ত্রিপুরা সরকার, একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : শারদ উত্সবের প্রাকলগ্নে কল্পতরু ত্রিপুরা সরকার, মন্ত্রিসভায় গৃহীত একাধিক সিদ্ধান্তে এমনটাই মনে হচ্ছে।

ত্রিপুরায় সামাজিক ভাতা থেকে বঞ্চিতদের কথা চিন্তা করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প’ নামে একটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে নতুন নিয়োগ এবং টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তগুলির বিষয়ে জানিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় গৃহীত আরও বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেগুলির মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৬,০৬৭ জনকে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা, টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে ৩,১০৮ জনকে শিক্ষক পদে নিয়োগ করা, রাজ্যে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার এবং আশাকর্মীদের বেতন ১৫ শতাংশ বৃদ্ধি করা।তিনি বলেন, ত্রিপুরায় এমন বহু গরিব মানুষ রয়েছেন যারা ২,০০০ টাকা করে সামাজিক ভাতা প্রকল্পের আওতায় আসেননি। তাদের কথা চিন্তা করে রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প’ নামে নতুন একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের অধীনে নতুন ৩০ হাজার সুবিধাভোগীকে আনা হয়েছে যারা এখন থেকে মাসিক ২,০০০ টাকা করে ভাতা পাবেন। 

Releated Posts

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top