News Flash

  • Home
  • দিনের খবর
  • যত বেশি প্রার্থী হবে ততই ভালো, কংগ্রেস সভাপতি পদে খাড়গের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মন্তব্য শশীর
Image

যত বেশি প্রার্থী হবে ততই ভালো, কংগ্রেস সভাপতি পদে খাড়গের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মন্তব্য শশীর

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : প্রার্থী যত বেশি হবে ততই ভালো। কংগ্রেস সভাপতি পদে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে বললেন শশী থারুর। শশী থারুর নিজেও কংগ্রেস সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সকালেই জানা যায়, কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মল্লিকার্জুন খাড়গে। সভাপতি নির্বাচনের দৌড়ে নাটকীয়ভাবে প্রায় শেষ মুহূর্তে প্রবেশ করেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অনুগামী মল্লিকার্জুন খাড়গে।

মল্লিকার্জুনের আগমণ প্রসঙ্গে এদিন সকালে শশী থারুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কেবল জল্পনাই দেখছি (মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন)। তিনি একজন অত্যন্ত সম্মানিত সহকর্মী, আমরা লোকসভায় একসঙ্গে কাজ করেছি। ফ্রেমে আরও লোক থাকা একটি ভাল জিনিস হবে। যত বেশি প্রার্থী, তত ভাল।” এদিন সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন শশী থারুর।

Releated Posts

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

৩০ মে পুনেতে এনডিএ-র পাসিং আউট প্যারেড পর্যালোচনা করবেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

পুনে, ২০ মে (আইএএনএস): আগামী ৩০ মে পুনের খড়কওয়াসলায় অবস্থিত ঐতিহাসিক খেতারপাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা জাতীয়…

ByByNews Desk May 20, 2026

ত্বিষা শর্মা আত্মহত্যা করেছে, এইমস-এর প্রতিবেদনে ইঙ্গিত

ভোপাল, ১৯ মে (আইএএনএস): ত্বিশা শর্মা মৃত্যুকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বেল্ট সংক্রান্ত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByBySandeep Biswas May 19, 2026

আরজি কর ধর্ষণ-খুন মামলায় হাসপাতালের সংশ্লিষ্ট সব অংশ সিল করার নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ১৯ মে (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top