News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঝাড়খন্ড হাই কোর্ট থেকে ত্রিপুরা হাই কোর্টে বদলি হচ্ছেন বিচারপতি অপরেশ কুমার সিং, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ
Image

ঝাড়খন্ড হাই কোর্ট থেকে ত্রিপুরা হাই কোর্টে বদলি হচ্ছেন বিচারপতি অপরেশ কুমার সিং, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরা হাই কোর্টে নতুন বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি অপরেশ কুমার সিং। তিনি বর্তমানে ঝাড়খন্ড হাই কোর্টে কর্মরত রয়েছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ২৮ সেপ্টেম্বর বৈঠকে ঝাড়খন্ড হাই কোর্ট থেকে ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি অপরেশ কুমার সিং-কে বদলির সুপারিশ করেছে। খুব শীঘ্রই তিনি ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

প্রসঙ্গত, ত্রিপুরা হাই কোর্টে বর্তমানে প্রধান বিচারপতি সহ চারজন বিচারপতি রয়েছেন। প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি, বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায় ত্রিপুরা হাই কোর্টের বিচার প্রক্রিয়া সামলাচ্ছেন। বিচারপতি অপরেশ কুমার সিং ১১ বছর ধরে ঝাড়খন্ড হাই কোর্টে কর্মরত রয়েছেন। এদিকে, উত্তরাখণ্ড হাই কোর্ট থেকে সঞ্জয় কুমার মিশ্রকে ঝাড়খন্ড হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। 

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top